
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসাধারণের চলাচলের স্থানে রাজনৈতিক স্লোগান লেখার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ লেখা স্লোগান দেখা গেছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, সেতু ও সড়কসহ বেশ কয়েকটি স্থাপনায় এসব স্লোগান দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ধারণা, শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এসব স্লোগান লিখে থাকতে পারে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচির অংশ হিসেবে এসব স্লোগান লেখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সরকারি স্থাপনা ও জনসাধারণের ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থানে রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিয়া বলেন, বিষয়টি জানার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.