রাণীনগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার। নওগাঁর রাণীনগরে ৯ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ মিঠু হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার কিশোরকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক শিশু আতাইকুলা ১নং স্লুইস গেট এলাকায় একটি পুকুর পারে গরুর বাছুর খোঁজার জন্য যায়। এসময় আতাইকুলা ১নং স্লুইস গেট এলাকার দুলাল হোসেনের ছেলে মিঠু ওই শিশুকে কাঁধে তুলে পুকুর পারে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুর বাবা দেখতে পেয়ে ঘটনাস্থলে গেলে কিশোর দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে কিশোরকে গ্রেপ্তার করে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এঘটনায় কিশোরকে রাতেই গ্রেপ্তার করে রোববার (৮ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.