
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
একই দিন ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে রঘুনাথপুর বিওপির আরেকটি বিশেষ টহলদল পাঁকা ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করে।
জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.