
বাংলাদেশের প্রকৌশলীদের সর্বোচ্চ পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য দুটি পদে বিজয়ী হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে।
তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্য (Member, Textile Engineering Division-SL 17) এবং ঢাকা সেন্টারের লোকাল কাউন্সিল সদস্য (Local Council Member, Dhaka Centre-SL 128) পদে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় পদেই জয়লাভ করেন।
ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের সন্তান। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিন ধরে টেক্সটাইল ও ডাইস-কেমিক্যাল শিল্পে কাজ করার সুবাদে তিনি এ খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাজীবীদের চাহিদা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
নির্বাচনে বিজয়ের পর প্রকৌশলী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরফান আলী পিকে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং আইইবির কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তার এ বিজয়ে নিজ উপজেলা মান্দার তেঘরিয়া গ্রামের মানুষ, বুটেক্সের সহপাঠী, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও পেশাজীবীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.