
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শফিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির বাগাতিপাড়া উপজেলা শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার সেক্রেটারি জাকির হোসেন, পৌর আমির মোজাহিদ হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহিন আলমসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
বক্তারা তাদের বক্তব্যে নির্বাচনী বিভিন্ন বিষয়, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠকে স্থানীয় ভোটার, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.