
নাটোরের লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ৪টার দিকে উপজেলার বরমহাটি গ্রামের একটি খেজুরবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালাম হোসেন উপজেলার বরমহাটি গ্রামের বাসিন্দা আবদুল জলিলের ছেলে। তার বাবার নাম এবং মায়ের নাম নিলুফা ইসলাম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরমহাটি গ্রামে অভিযান চালায় লালপুর থানার একটি আভিযানিক দল। এ সময় ওই গ্রমের জনৈক আরমানের খেজুরবাগান থেকে মাদক ব্যবসায়ী কালাম হোসেন ওরফে টিটুকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার টিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় লালপুর থানায় মামলা করা হয়। পরে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.