
পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনে গোপনে বিদেশি মদ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১০০ লিটার তৈরি মদ, মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) জব্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশের একটি তিনতলা আবাসিক ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জ্বল (৪৫)। তাদের মধ্যে জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অপর ব্যক্তি মো. উজ্জ্বল ওই তিনতলা ভবনের মালিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট এলাকার ওই ভবনে মদ উৎপাদনের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে ভবনে তল্লাশি করে বিপুল পরিমাণ জাওয়া, ১০০ লিটার তৈরি মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনি মামা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.