
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের করা বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হুইপ দুলু বলেন, বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে কাজ করছেন। এ লক্ষ্যে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, আজকের ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক সন্ত্রাসী দল কোনটি।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.