
নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করার অভিযোগে ‘রবিউল বীজ ভান্ডার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন ও অভিযান সূত্রে জানা যায়, পূর্ব সোনাপাতিল এলাকার একটি ধান ভাঙা মিলে রবিউল বীজ ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল আউয়ালের মজুদ করা বিপুল পরিমাণ ধানের বীজ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রত্যয়ন এবং প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বিক্রির উদ্দেশ্যে এসব বীজ মজুদ ও প্যাকেটজাত করা হচ্ছিল।
পরিদর্শনকালে প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া অভিযানে ঠাকুরগাঁও ও ঢাকার লালমাটিয়া নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও গমের বীজ পাওয়া যায়। এসব বীজের বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি দেখাতে পারেননি।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় রবিউল বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন জানান, কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.