
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের হালতি থেকে খোলাবাড়িয়াগামী সরকারি ক্যানেলের পানিপ্রবাহ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে হালতি গ্রামের বিপুলসংখ্যক কৃষকের ভুট্টা ও ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, ক্যানেলের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জমিতে প্রয়োজনীয় সেচ ও পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর বিরূপ প্রভাব পড়ছে ভুট্টা ও ধানের চারার ওপর। বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত করছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
কৃষকদের ভাষ্য অনুযায়ী, ক্যানেলটিতে বর্তমানে তিন থেকে চার হাত পানি জমে বা আটকে রয়েছে। দ্রুত ক্যানেলটি পরিষ্কার করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হলে জমিতে সেচ ও পানি নিষ্কাশনের সমস্যা দূর হবে এবং ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তারা।
ফসল রক্ষায় দ্রুত ক্যানেলের প্রতিবন্ধকতা দূর করে পানিপ্রবাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন হালতি গ্রামের কৃষকরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.