প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৩৫ পি.এম
আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন
মালঞ্চি বাজার রেলগেটে অবস্থান কর্মসূচি; নৈরাজ্য প্রতিহতের ঘোষণা নেতাকর্মীদের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত তথাকথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল শোডাউন করা হয়। পরে নেতাকর্মীরা উপজেলার মালঞ্চি বাজার রেলগেটে একত্র হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
[caption id="attachment_43656" align="aligncenter" width="300"]
BNP sit-in program in Bagatipara pic collected[/caption]
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে বিএনপি নেতারা বলেন, দেশের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.