
নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রসাদপুর ইউনিয়নে দুটি সড়কের নির্মাণকাজ শুরু
নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়নে দুটি সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সড়ক দুটি হলো—জামতলী মোড় থেকে সদরুল মাস্টারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং খয়বর চেয়ারম্যানের মোড় থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার। নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক দুটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, বিএনপি নেতা নূরবক্স মন্ডল, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন প্রামাণিক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদল নেতা মাস্টার আব্দুল মালেক, তালহা যুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সড়ক দুটি পাকাকরণ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন তারা।
এ সময় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এলাকার উন্নয়ন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.