
সীমান্ত সড়কে দুর্ঘটনা; গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন মিয়া (১৮) ও শিহাব (১৮) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জার আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং শিহাব করিম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় সেটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিকুর রহমান হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজন মিয়া ও শিহাবকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.