
শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ
রাজশাহীর বাগমারা উপজেলার হাট মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় হাট মচমইলে বিএনপির দলীয় কার্যালয়ে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মাস্টার মোহাম্মদ আজার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নম্বর শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন।
রাজশাহী জেলা যুবদলের সাবেক সদস্য মো. খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ, মো. জালাল উদ্দিন মোল্লা, মো. আরিফু হোসাইন, আমিনুল ইসলামসহ ৯ নম্বর শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.