
জুয়েলার্সের মালিকের অভিযোগের পর পুলিশি অভিযানে ব্যাগ থেকে আসল চেইন উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে স্বর্ণের চেইন বিক্রির কথা বলে দোকানির কাছ থেকে আসল চেইন নিয়ে নকল চেইন দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যাগ থেকে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। পরে তাদের পঞ্চগড়ের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুই নারী হলেন রংপুরের পীরগঞ্জ থানার লাল মিঠিপুর গ্রামের লাল মিয়ার মেয়ে নাসিমা বেগম (৪১) এবং একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মামনি জুয়েলার্সে স্বর্ণের চেইন বিক্রি করতে যান ওই দুই নারী। দোকানের মালিক নিপেন চন্দ্র ঘোষ চেইনটি পরীক্ষা ও ওজন করে এর দাম দেড় লাখ টাকা নির্ধারণ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দোকান মালিক ড্রয়ার থেকে টাকা বের করার সময় ওই দুই নারী আসল স্বর্ণের চেইনটি নিয়ে নকল বা ইমিটেশন চেইন তার হাতে দেন। বিষয়টি বুঝতে পেরে দোকান মালিক তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের ব্যাগ তল্লাশি করে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নারীরা বিভিন্ন স্বর্ণের দোকানে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা হয়েছে। পরে পুলিশ তাদের পঞ্চগড়ের আদালতে পাঠায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.