
গাছের নিচে নেট বিছিয়ে ও বিস্কুট দেখিয়ে নিচে নামানোর চেষ্টা, পরে নিরাপদে উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার একটি বটগাছের মগডালে উঠে আটকে পড়ে মো. আলহাজ্ব (১৩) নামে এক কিশোর। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার শেষে কিশোরটিকে তার নানা-নানির হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা এলাকার একটি মাদ্রাসার বটগাছে এ ঘটনা ঘটে।
আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিশোরটি বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে এমন অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানির সঙ্গে থাকত। শুক্রবার সকালে তাকে খুঁজে না পেয়ে নানা-নানি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, বাঁশিলা এলাকার মাদ্রাসার একটি বটগাছের মগডালে উঠে বসে আছে আলহাজ্ব।
পরে দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় গাছের নিচে নেট বিছিয়ে এবং বিস্কুটসহ বিভিন্ন উপায়ে কিশোরটিকে নিচে নামানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোস্তফার নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। পরে কিশোরটিকে তার নানা-নানির হাতে বুঝিয়ে দেওয়া হয়।
কিশোরকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তার স্বজনেরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.