
উপশিরোনাম: ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১০টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পুঠিয়া পি.এন. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
এর আগে একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য স্থানের মতো পুঠিয়াতেও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক, পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা প্রভাষক আতিকুর রহমান এবং সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টো।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতের দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.