
দাঁড়িয়ে থাকা বালিবাহী টলিতে মোটরসাইকেলের ধাক্কা, আহত আরও একজন
বগুড়া থেকে নাটোরের সিংড়ায় মামার জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিক (৩২)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন বেল্লাল নামে আরও একজন।
নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক মামার জানাজায় অংশ নিতে মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামের উদ্দেশে রওনা হন। পথে ফরিদনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বেল্লাল নামে আরও একজন আহত হন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ এসে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.