
সাত দিনব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে ভান্ডারা কিশোর-কিশোরী ক্লাবের সামনে আয়োজন
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাণীশংকৈল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে ভান্ডারা কিশোর-কিশোরী ক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান।
এ সময় পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব উন্নয়নের সহায়তায় গড়ে ওঠা সফল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পঞ্চম দিনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচিতে সহযোগিতা করে রাণীশংকৈল ব্লাড ডোনার সোসাইটি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.