
শিয়ালমারা গ্রামে বিজিবির বিশেষ টহলদলের অভিযানে মাদক উদ্ধার, পালিয়ে যায় চোরাকারবারীরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার এনামুল হকের নেতৃত্বে টহলদলটি সীমান্তের মেইন পিলার ১৮৯ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় 'ইস্কাফ' সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.