
রাংটিয়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে এসব পোশাক জব্দ করা হয়
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাংটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় তৈরি পোশাক পাচারের চেষ্টা করছিল বলে জানায় বিজিবি। অভিযানে এসব পোশাক জব্দ করা হয়।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৩৯ বিজিবি দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.