
ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় ফেনসিডিলসহ আটক বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। বাবু ওই এলাকার মৃত ফকির প্রামাণিকের ছেলে।
পরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামাল বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.