
পরিবেশ ও প্রকৃতিনির্ভর সংকলনটির সম্পাদক আব্দুল মতিন; মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক সুমনী আক্তার
নাটোরে ২৪ জন লেখকের গল্প ও কবিতা নিয়ে প্রকাশিত বিশেষ সংকলন ‘সবুজ পৃথিবীর গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাহিত্যিক শফিউদ্দিন সরদার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন নাটোরের জেলা প্রশাসক ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি সুমনী আক্তার।
পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে সাজানো বইটির সম্পাদক আব্দুল মতিন। এতে ২৪ জন লেখকের গল্প ও কবিতা স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, লাইব্রেরির আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মফিউর রহমান দুদু, আনিসুর রহমান ও তোজাম্মেল হোসেন জিলানী।
এছাড়াও গণমাধ্যমকর্মী জুলফিকার হায়দার জোসেফ, মেহেদী হাসান বাবু, খন্দকার মাহাবুবুর রহমান, অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদীসহ স্থানীয় সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.