
ক্রেস্ট প্রদান ও গ্র্যাজুয়েশন ডিনারে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) ১৬তম ব্যাচের (৪র্থ বর্ষ) এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ক্রেস্ট প্রদান ও গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বাউয়েটের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান।
আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবিএম কবির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল আমিন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইংরেজি বিভাগের এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী তৌহিদা নাসরিন তিথি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নিশাত তাসনিম চৌধুরী এবং ব্যবসায় প্রশাসন বিভাগের তাসনিমুল হাসান নিহাল।
অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময় বিদায়ী ১৬তম ব্যাচের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে একটি স্মারক উপহার দেওয়া হয়। উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান উপহারটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট ব্যাচের উপদেষ্টা, কর্মকর্তা এবং বিদায়ী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.