
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসূচি ও দপ্তরগুলোর সমন্বয় নিয়ে আলোচনা
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংহতি সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত অতিথিরা।
সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রাজিত সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, দেবীগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
এছাড়া উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.