
বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু; হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিউলী খাতুন (আড়াই বছর) ও আফিয়া খাতুন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিউলী খাতুন ওই গ্রামের সেরাজুল হকের মেয়ে এবং আফিয়া খাতুন আনারুল ইসলামের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের ধারে খেলাধুলা করছিল শিশু শিউলী খাতুন ও আফিয়া খাতুন। খেলাধুলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজি একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেন। পরে তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে নিহত শিশুদের বাবা-মা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বিধি অনুযায়ী অপমৃত্যু মামলা রুজু এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.