
র্যালি ও আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আনজুমান বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান।
এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সহসভাপতি নুর নবী, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, পৌর মহিলা দলের দিলরুবা খানম, ইএসডিওর প্রতিনিধি শরিফুল ইসলাম এবং উদ্যোক্তা রাইয়ান আহম্মেদ, আবু সাইদ ও আলতাফুর রহমান।
ইএসডিও ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাত দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য বিভিন্ন স্টলে প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.