
আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
দুস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাঁপাইনবাবগঞ্জে ৭৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।
রোববার (১ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই উপার্জনের পথ তৈরি করতে পারবেন। এতে তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতেও অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মোট ৭৫ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। জেলা পরিষদের এ উদ্যোগ উপকারভোগীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিতরণ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.