
শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন বাবা; রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলার সময় শারিন নামে ছয় বছর বয়সী এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পৌরসভার উত্তর মুরাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত শারিন উত্তর মুরাদপুর মহল্লার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মহসিন আলীর ছেলে এবং উপজেলার বাগাতিপাড়া কালেক্টর পিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণীর ছাত্র।
শারিনের বাবা মহাসিন আলী জানান, শুক্রবার দুপুরে তার ছেলে বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলছিল। এ সময় গেঞ্জির সঙ্গে লাইটার ও কলম ঘষাঘষি করার একপর্যায়ে লাইটারটি বিস্ফোরিত হয় বলে তিনি জানান। এতে শিশুটির গেঞ্জিতে আগুন ধরে যায় এবং শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।
মহাসিন আলী আরও জানান, ঘটনার সময় তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। বাড়িতে ফিরে ছেলেকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠান। বর্তমানে সঘারিন সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.