
সুষম সার ব্যবহার, উৎপাদন খরচ কমানো ও মাটির উর্বরতা রক্ষায় কৃষকদের পরামর্শ
এম এম মামুনঃ
রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন অর্জনের লক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলায় খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রমের মাঠপর্যায়ের বাস্তবায়ন পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২৬-২৭ অর্থবছরের রবি-২ মৌসুমে আমন ধানের আবাদে সার সুপারিশের প্রয়োগ ও বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে উপজেলার চান্দপাড়া, বিদিরপুর, রুহুল, মোহনপুর ও আমগাছী এলাকার আমন ধানের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন মনিটরিং টিমের সদস্যরা। এ সময় কৃষকদের নিয়ে উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়।
মাঠ পরিদর্শনকালে আমন ধানের বর্তমান অবস্থা, জমিতে সার প্রয়োগের পদ্ধতি এবং খামারি অ্যাপসে দেওয়া সার সুপারিশ অনুসরণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের সঠিক মাত্রায় ও উপযুক্ত সময়ে রাসায়নিক সার প্রয়োগ, সারের অপচয় রোধ এবং মাটির উর্বরতা সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
উঠান বৈঠকে খামারি অ্যাপসের মাধ্যমে পাওয়া সার সুপারিশ অনুসরণ করে সুষম সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে উৎপাদন খরচ বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার বিষয়েও কৃষকদের সচেতন করা হয়।
এ সময় আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাঠ পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মৃত্তিকা ও প্রাকৃতিক সম্পদ বিভাগের পরিচালক ড. মো. আকছার আলী; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. হাসান-উর-রশিদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ঢাকা কার্যালয়ের উপপরিচালক (বীজ ও অন্যান্য উপকরণ) ড. সাখাওয়াত আহমদ সিদ্দিকী; ডিএই রাজশাহীর উপপরিচালক মোস্তফা কামাল হোসেন; মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম; বিএআরসির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (টিটিএমটি) মো. আনোয়ারুল হক; অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খামারি অ্যাপসের মাধ্যমে দেওয়া সার সুপারিশ অনুসরণ করে সুষম সার ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি মাটির স্বাস্থ্য ও উর্বরতা সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে আমন ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.