শিবগঞ্জ সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ ৪৫ বছর বয়সী ব্যক্তি আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন একটি ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মিজানুর রহমান হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান পার হওয়ার গোপন সংবাদ পেয়ে আজমতপুর বিওপির একটি টহলদল মন্ডলটোলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.