লালপুরে গণহত্যা দিবস পালন
নাটোর প্রতিনিধিঃ
লালপুরে গণহত্যা দিবস পালন।
নাটোরের লালপুরে গোপালপুর সুগার মিলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ মে) বেলা ১১টার দিকে শহীদ সাগর চত্বরে মিল কর্তৃপক্ষের আযয়োজনে আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে অনান্যর মধ্যে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, শহীদ পরিবার ফোরাম ৭১'র উপদেষ্টা সাহীন হাসান তালুকদার,সভাপতি ফরাদুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.