
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্তে ভারতে পাচারের সময় আট বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সারের সিজার মূল্য ৮ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাধুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। হাবিলদার জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় সীমান্ত পিলার ৭৪৮/২১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব সার উদ্ধার করা হয়।
উদ্ধার করা সারের মধ্যে পাঁচ বস্তা ইউরিয়া ও তিন বস্তা পটাশ সার রয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
মাধুপাড়া বিওপি সূত্রে জানা গেছে, উদ্ধার করা সার পঞ্চগড় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পণ্য পাচারসহ সব ধরনের অপরাধ দমনে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.