
বাউয়েট প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যানোরোমা ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
অনুষ্ঠানের শুরুতে সিএসই বিভাগের শিক্ষার্থী সামিহা জাহান ফারিহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক অনন্যা সরকার।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. সানোয়ার হোসাইন।
তিনি ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাইবার হুমকি ও ঝুঁকি মোকাবিলা, তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং এ খাতে উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সম্পর্কে ধারণা দিতেই এ সেমিনারের আয়োজন করা হয়।
বর্তমান ডিজিটাল বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৪০ জন এবং আইন ও বিচার বিভাগের ৩০ জন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি রিসোর্স পারসন মো. সানোয়ার হোসাইনকে ক্রেস্ট প্রদান করেন। এ ছাড়া গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় সিএসই বিভাগের শিক্ষার্থী মোস্তাকীন আবেদীন চ্যাম্পিয়ন, দিবস সরকার প্রথম রানারআপ এবং মুহিব মুহতাসিন বিশ্বাস দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.