
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ৪ নম্বর ব্লকের ১৪১ নম্বর বাসার বাসিন্দা মো. শাকিলে মেয়ে ঝিনুক আক্তার।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ড্রামটি নিয়ে সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন। পরে গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রামের ঢাকনা খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পর নিহত নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের ধারাবাহিকতায় পিবিআইয়ের শেরপুর শাখা নিহত ঝিনুক আক্তারের পরিচয় নিশ্চিত করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ঝিনুক আক্তারের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি কীভাবে মারা গেছেন, তার মৃত্যুর সঙ্গে কোনো অপরাধ জড়িত কি না, এসব বিষয় তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.