
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে একটি গাঁজাগাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় রেজাউল করিম (৫৫) নামে ওই বাড়ি ও গাঁজাগাছের মালিককে আটক করে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার ঢুষপাড়া (পশ্চিমপাড়া) গ্রাম থেকে গাঁজাগাছসহ তাকে আটক করা হয়।
আটক রেজাউল করিম ওই গ্রামের আমজেদ প্রামাণিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের ঢুষপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় লালপুর থানার একটি আভিযানিক দল। এ সময় রেজাউল করিমের বসতবাড়ির পশ্চিম পাশে রান্নাঘরের পেছনে পুকুরপাড় থেকে ১৬ ফুট ৩ ইঞ্চি (ডালপালা ও শিকড় সহ) যার ওজন ৫ কেজি ২৫০ গ্রাম (ডালপালা ও শিকড় সহ) উদ্ধার এবং রেজাউলকে আটক করে থানায় নেওয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রেজাউল করিমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে বুধবার (২১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.