
এম এম মামুনঃ
রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রাফসার বিন আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পুকুরে মরদেহটি ভেসে ওঠে। পরে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, নিহত আব্দুল্লাহ নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার প্রয়াত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে। সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।
তিনি আরও জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহে পচন ধরেছিল। ময়নাতদন্তের জন্য সেটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.