
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে আবু সাঈদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ী) এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আবু সাঈদ ওই এলাকার সাজদারের ছেলে। রোববার (১৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে লালপুর থানার ভাপ্ররাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে লালপুর থানার ভাপ্ররাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ী) এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার সময় আবু সাঈদকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহারের অভিযোগে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি আরও জানান, আবু সাঈদের বিরুদ্ধে লালপুর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭ ও ১৯ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরে রোববার (১৮ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.