
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার দুই পৌরসভা ও ইউনিয়নগুলোতে মোট ৪২টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
রোববার মহাসপ্তমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বর্ণিল আলোকসজ্জা আর ঢাক-ঢোলের শব্দে মুখর হয়ে উঠেছে মণ্ডপগুলো।
উপজেলা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌরসভায় চারটি, কাঁকনহাট পৌরসভায় দুটি, মোহনপুর ইউনিয়নে নয়টি, রিশিকুল ও পাকড়ী ইউনিয়নে ছয়টি করে, মাটিকাটা ইউনিয়নে পাঁচটি, দেওপাড়া ইউনিয়নে চারটি, গোগ্রাম ইউনিয়নে তিনটি, বাসুদেবপুর ইউনিয়নে দুটি এবং গোদাগাড়ী ইউনিয়নে একটি পূজামণ্ডপে উৎসব চলছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতির এক অনন্য উৎসব। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি পুলিশের বিশেষ টহল রয়েছে। উৎসবের শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.