
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে পূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাশে থাকবেন বলে জানান তিনি।
মোশাররফ হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করবেন। এ জন্য উপজেলায় ৩০টি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.