
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিস্কুট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কারখানার বিস্কুট, ব্রেড, কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারসংলগ্ন 'সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি'তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কারখানা মালিক আব্দুস সাত্তার (ভাদু)।
আব্দুস সাত্তার (ভাদু) জানান, শুক্রবার ভোররাতে তিনিসহ কারখানার কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে তারা আগুনের শিখা ও ধোঁয়া দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছূটে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে কারখানার চুলা বা ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.