
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গানপাউডারসদৃশ পদার্থ এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে যৌথ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
এসআরবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কারিগরি সহযোগিতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আমবাগানের ঝোপঝাড়ের নিচে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গানপাউডারসদৃশ পদার্থ, দুটি রামদা বা হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
এসআরবি আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে সরে যান। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বড় ধরনের সংঘাত বা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করা হয়ে থাকতে পারে। তবে এগুলো কে বা কারা সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধার করা আলামত নিরাপদে নিষ্ক্রিয়করণ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে বলে জানিয়েছে এসআরবি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.