
মুক্তার হোসেন, গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মামলা প্রত্যাহার, ডিলারশিপের নিয়োগ বাতিল এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় '১১ দলীয় ঐক্য, গোদাগাড়ী উপজেলা'-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমির আব্দুল খালেক।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করছে। রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করে ডিলারশিপের নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
বক্তারা এসব মামলা প্রত্যাহার এবং অবৈধ ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি জানান। দাবি পূরণ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং এনসিপির রাজশাহী মহানগর সদস্যসচিব মোহাম্মদ আতিকুর রহমান।
এছাড়া উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও এনসিপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.