
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত এ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভন্ডগ্রাম বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মুনিরুজ্জামান মনি, পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, ইউপি সদস্য সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক বাদশা আলম।
অনুষ্ঠানে ১৫ জন তথ্য সংগ্রহকারীসহ স্থানীয় কয়েক শ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশরাত জাহান বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তা পাওয়া ব্যক্তিরা প্রাপ্ত অর্থ থেকে কিছু টাকা সঞ্চয় করে নিজেদের ছোটখাটো প্রয়োজন মেটানোর পাশাপাশি পুঁজি বাড়ানোর চেষ্টা করতে পারেন। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে একসময় এই অর্থ উল্লেখযোগ্য পরিমাণে জমা হতে পারে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেকোনো অভিযোগ বা পরামর্শ নিয়ে তাঁর কাছে আসতে পারবেন। কোথাও মাদকবিরোধী অভিযানের প্রয়োজন হলে তাঁকে জানালে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে ইউএনও বলেন, এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.