
বগুড়া প্রতিনিধিঃ
পণ্যের মান নিয়ন্ত্রণ ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন, বগুড়ার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ করতোয়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু পণ্যের মান নিয়ন্ত্রণ করলেই চলবে না, নিজেদের কাজের মান, সততা ও নৈতিকতার মানও নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, ভেজাল প্রতিরোধে সম্মিলিত সামাজিক সচেতনতা প্রয়োজন। সবার সমন্বিত উদ্যোগই একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হতে পারে।
সভায় মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করা এবং প্রান্তিক পর্যায়ে মান বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, মান বিষয়ে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিএসটিআই বগুড়ার উপপরিচালক ও অফিসপ্রধান জহুরুল হক। দিবসের প্রতিপাদ্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়; জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.