
নিউজ ডেস্কঃ
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোহরকয়া পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে সবুজ হোসেন (২০) ও একই গ্রামের মৃত সাজেদুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৮)।
পরিত্যক্ত হাঁসের খামারে পুলিশের অভিযান
থানা সূত্রে যানা যায়, শনিবার রাতে বিভিন্ন অপরাধ দমনে লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত হাঁসের খামার থেকে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সবুজ হোসেন ও আলিফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
সাইবার সুরক্ষা ও জুয়া প্রতিরোধ আইনে মামলা
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, এ ঘটনায় আটক সবুজ হোসেন ও আলিফ হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, রোববার (১১ অক্টোবর) আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.