
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বাইতুন নূর জামে মসজিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান তার বক্তব্যে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.