পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে মাদক ব্যাবসায়ী আত্মহত্যা
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে মাদক ব্যাবসায়ী আত্মহত্যা। রাজশাহীর পুঠিয়ায় ১১ মামলা আসামি সাইদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সাইদুর রহমান উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুরিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে। রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় আত্মহত্যা করে সে।
সাইদুরের স্ত্রী রওশন আরা জনান, গতকাল রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। গরমের কারণে আমি ছেলে মেয়েকে নিয়ে ঘরের বাহিরে বারান্দায় ঘুমায়। ভোর রাতে সেহরির খাবার খেতে উঠে দেখি ঘড়ের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, সাইদুর একজন মাদক ব্যবসায়ী তিনি গত কয়েকদিন আগে জেল থেকে বের হয়। তার নামে প্রায় ১১ টি মামলা রয়েছে ঈদের পরে তার এক মামলায় ১০ বছরের মত জেল হতে পারে। এই নিয়েই সে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলো এই চাপ নিতে না পেড়ে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা করা হচ্ছে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.