
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে রনি (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ গোপালপুর পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রনি লালপুর উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রনি তার দ্বিতীয় স্ত্রী শিমা খাতুনকে নিয়ে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শিমা খাতুন তাকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবার ও স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা রনিকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রনির মৃত্যুর কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলা নম্বর-৬৬, তারিখ ৮ অক্টোবর ২০২৬। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.