
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামী ওমর আলীর (৮০) মৃত্যুর একদিন পর মারা গেছেন তার স্ত্রী হরতন বেগম (৭৮)। স্বামীর দাফন শেষ হওয়ার পরপরই স্ত্রীর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের ওমর আলী বার্ধক্যজনিত অসুস্থতায় বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে বাড়িতে ফেরার পর স্বামীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী হরতন বেগম। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে ওমর আলী ও হরতন বেগমের মধ্যে গভীর পারিবারিক বন্ধন ছিল। স্বামীর দাফন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা বিস্মিত ও শোকাহত হয়েছেন। একই দিনে স্বামী-স্ত্রীর জানাজা ও দাফনের ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী ঘটনার বলেন, মারা যাওয়া দুজন তার চাচা ও চাচি। তিনি বর্তমানে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তাদের শেষবারের মতো দেখতেও পারেননি। তার ভাষ্য, তার চাচা দীর্ঘ প্রায় ২৫ বছর মসজিদে আজান দিয়েছেন। দুজনই ধর্মপরায়ণ ও ভালো মানুষ ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.